রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পৌরসভার সাবেক দুই মেয়র ও উপজেলা পরিষদের সাবেক এক চেয়ারম্যান রয়েছেন।